জাতীয় ফিচার

ইউক্রেনকে ১৩০ কোটি মার্কিন ডলার ছাড় দিচ্ছে আইএমএফ

ইউক্রেনকে ১৩০ কোটি মার্কিন ডলার ছাড় দিচ্ছে আইএমএফ

ইউক্রেনের জন্যে জরুরি সহায়তা হিসেবে ১৩০ কোটি মার্কিন ডলার দেয়ার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ)।

গতকাল শুক্রবার আইএমএফের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, এই প্যাকেজ ইউক্রেনের অর্থ পরিশোধের জরুরি প্রয়োজন মেটাতে সক্ষম হবে। একই সঙ্গে ইউক্রেনের ঋণদাতা ও দাতাদের কাছ থেকে ভবিষ্যতের আর্থিক সহায়তার ক্ষেত্রে এ অর্থ অনুঘটকের ভূমিকা পালন করবে।

আরও পড়ুনঃ শান্তিতে নোবেল পেলেন বেলারুশ, রাশিয়া, ইউক্রেইনের মানবাধিকার কর্মীরা

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি শুক্রবার আইএমএফের এ অর্থসহায়তার কথা জানিয়ে বলেছেন, এ অর্থ ইউক্রেনে আসবে। তিনি আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভা ও নির্বাহী বোর্ডকে ধন্যবাদ জানান।

আইএমএফ ছাড়াও বিশ্বব্যাংক ইউক্রেনের জরুরি প্রয়োজন মেটাতে ৫৩ কোটি মার্কিন ডলার মঞ্জুর করেছে।

রিপোর্টার

About Author

1 Comment

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র